কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪): মুসলিম দেশে হিন্দুরা বড় মূর্তি তৈরি করলে মুসলিমরা বাধা দিতে পারবে কি? এমন অবস্থায় মুসলিমদের কী করা উচিত? যেমন- পশালবাড়ির রামমূর্তি।

উত্তর: মুসলিম দেশে আহলুয-যিম্মাহর (বিধর্মীদের) জন্য তাদের ধর্মের এমন কোনো প্রকাশ্য ধর্মীয় নিদর্শন (শাআইর) প্রকাশ করা বৈধ নয়, যা ইসলামের বিরোধী (ইকতিদাউছ-ছিরাতিল মুস্তাকীম লি-মুখালাফাতি আছহাবিল জাহীম লি-ইবনে তাইমিয়্যাহ, ১/৪৫৭)। হিন্দুদের মূর্তি তাদের ধর্মীয় নিদর্শন, যা ইসলামী শরীআতে মুসলিম দেশে নিশ্চিহ্ন করার নির্দেশ প্রদান করা হয়েছে (ছহীহ মুসলিম, হা/৯৬৯)। তাই মুসলিম দেশের শাসকের বা রাষ্ট্রের দায়িত্বশীলের মূর্তি নিশ্চিহ্ন করা উচিত। কেননা তার হাতে বৈধ ক্ষমতা ও কর্তৃত্ব আছে (আল-হাজ্জ, ২২/৪১; ছহীহ মুসলিম, হা/৪৯)। রাষ্ট্র যিম্মিদের সাথে যেসব বিষয়ে চুক্তি করবে, সেসব বিষয়ের চুক্তি পূর্ণ করতে রাষ্ট্র বাধ্য। আর কোনো ব্যক্তি ব্যক্তিগত উদ্যোগে তাদের মূর্তি ভাঙতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ‘আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তারা ডাকে তোমরা তাদেরকে গালি দিয়ো না, কেননা তারা তাদের অজ্ঞতাপ্রসূত শত্রুতার বশবর্তী হয়ে আল্লাহকে গালি দেবে’ (আল-আনআম, ৬/১০৮)। আর সাধারণ মুসলিমের করণীয় হলো বৈধ উপায়ে নছীহত করা, কর্তৃপক্ষকে অবহিত করা এবং শরীআতসম্মত পন্থায় অন্যায় প্রতিরোধের চেষ্টা করা।

প্রশ্নকারী :খাইরুল, গাইবান্ধা।



Magazine