সাড়ে তিন হাত মাটির খাঁচা
অন্ধকার ঐ ঘর,
থাকতে হবে এই বিছানায়
সারা জীবন ভর।
লোভ-লালসা টাকাকড়ি
দিচ্ছে যে রোজ ফাঁকি,
তবুও কেন এ তামাশায়
নানান ছবি আঁকি।
দিন চলে যায় রাত চলে যায়
কেমন করে থাকি,
অন্ধকার ঐ ঘরের খবর
কখনো কি রাখি?
আপন আপন করছি যাদের
তারাই হবে পর,
কেমন করে থাকব একা
লাগে ভীষণ ডর!
-মো. সামিউল ইসলাম রাসেল
সিরাজগঞ্জ।
