উত্তর: বাচ্চা দেওয়ার মালিক আল্লাহ তাআলা। বান্দার করণীয় হলো নিয়মতান্ত্রিক চেষ্টা করা। আল্লাহ তাআলা চাইলে কখনো অল্প সময়ের ব্যবধানে বাচ্চা পেটে চলে আসে। আবার যখন তিনি চান বিলম্ব করে বাচ্চা দান করেন। তাই বান্দার করণীয় হলো ধৈর্য ধারণ করে আল্লাহর উপর আস্থা রাখা। তবে বিলম্ব হওয়ার ক্ষেত্রে কোনো শারিরীক অসুস্থতা বা জটিলতা আছে কি-না তা জানতে চিকিৎসকের পরামর্শ এবং ঔষধ গ্রহণ করা জায়েয। এরপর যদি বাচ্চা হয়, তাহলে তা ঔষধের কারণে হয়েছে এমন বিশ্বাস রাখা যাবে না। এমন বিশ্বাস রাখা শিরক (আশ-শূরা, ৪২/৪৯)।
প্রশ্নকারী : মোকছেদুল
পিরোজপুর।
