কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৪) : পেশাব-পায়খানার পর ওযূ করা যরূরী কি?

উত্তর : ওযূ অবস্থায় থাকা ভালো। মুহাজির ইবনু কুনফুয রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি একবার নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট আসলেন। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পেশাব করছিলেন। তিনি তাঁকে সালাম দিলেন। কিন্তু রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের উত্তর দিলেন না, যে পর্যন্ত না ওযূ করলেন। অতঃপর তিনি ওযর পেশ করে বললেন, ওযূ ব্যতীত আমি আল্লাহ্র নাম নিতে পসন্দ করি না (আবুদাঊদ, হা/১৭; মিশকাত, হা/৪৬৭)। তবে পেশাব-পায়খানার পর ওযূ করা যরূরী নয়। আব্দুল্লাহ ইবনু আববাস রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়খানা হতে বের হয়ে এলে তার সামনে খাবার আনা হল। লোকেরা বলল, আমরা কি আপনার জন্য ওযূর পানি আনব? তিনি বললেন, ‘আমাকে ছালাতের জন্য ওযূর নির্দেশ দেওয়া হয়েছে’ (তিরমিযী, হা/১৮৪৭; নাসাঈ, হা/১৩২; মুসনাদে আহমাদ, হা/৩৩৮১)।

আবু তাহের বিন বানি ইসরাইল

মহাদেবপুর, নওগাঁ।


Magazine