উত্তর: সরকারি চাকরি করা (যেমন- বিসিএস প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, পুলিশ, অন্যান্য ক্যাডার ইত্যাদি) যোগ্য ব্যক্তির জন্য ন্যায় প্রতিষ্ঠা, অন্যায় কমানো, বৈধ দায়িত্ব পালন, মানুষের অধিকার রক্ষা এবং হারাম কাজে সহযোগিতা না করার উদ্দেশ্যে জায়েয। তবে চাকরির মধ্যে যে নির্দিষ্ট কাজটি শরীআতবিরোধী (যেমন- শিরক, বিদআত, সূদ, ঘুষ ইত্যাদি), তাতে সরাসরি অংশ নেওয়া জায়েয নয়। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা পরস্পর নেক কাজ ও তাক্বওয়ায় সাহায্য করবে এবং পাপ ও সীমালঙ্ঘনে একে অন্যের সাহায্য করবে না’ (আল-মায়েদা, ৫/২)। আলী ইবনু আবী তালিব রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘কোনো গুনাহের কাজে আনুগত্য করা যাবে না; আনুগত্য তো কেবল সৎ ও শরীআতসম্মত কাজে’ (ছহীহ বুখারী, হা/৭২৫৭; ছহীহ মুসলিম, হা/১৮৪০)।
প্রশ্নকারী : মোহাম্মদ
ঢাকা।
