কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৬) : অনেকেই বলে তারাবীহ না পড়লে ছিয়াম পালন করে লাভ নেই। একথা কি ঠিক?

উত্তর : তারাবীহর ছালাত অতি গুরুত্বপূর্ণ নফল ইবাদত। আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন, আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ‘যে ব্যক্তি রামাযানের রাতে ঈমানসহ পূণ্যের আশায় রাত জেগে ইবাদত করে, তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়’ (ছহীহ বুখারী, হা/২০০৯; ছহীহ মুসলিম, হা/৭৫৯; মিশকাত, হা/১২৯৬)। কিন্তু তারাবীহর ছালাত না পড়লে ছিয়াম হবে না কিংবা ছিয়াম রেখে লাভ নেই, এ কথা ঠিক নয়। কারণ তারাবীহ ও ছিয়াম পৃথক দু’টি ইবাদত। একটি বিশুদ্ধ হওয়ার সাথে অপরটির কোনো সম্পর্ক নেই।

-আক্বীমুল ইসলাম

জোতপাড়া, ঠাকুরগাঁ।


Magazine