কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৮) : একজন বিবাহিত পুরুষ তার বিবাহের আগে ও পরে একাধিক বিবাহিত ও অবিবাহিত নারীর সাথে মেলামেশা করেছে। এখন সে অনুতপ্ত। তার কি মাপ পাবার কোনো উপায় আছে?

উত্তর : এটা অত্যন্ত গর্হিত ও অন্যায় কাজ। তাই এই মর্মে ইসলামের চূড়ান্ত বিধান হচ্ছে, যদি কোনো অবিবাহিত পুরুষ বা মহিলা ব্যভিচারে লিপ্ত হয় তাহলে তাকে একশ’ বেত্রাঘাত করতে হবে এবং পুরোপুরি এক বছর দেশান্তর করতে হবে (নূর, ২; বুখারী, হা/১৬৯০)। আর যদি কোনো বিবাহিত পুরুষ বা মহিলা ব্যবিচারে লিপ্ত হয় তাহলে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে (বুখারী, হা/৬৮৭৮; মুসলিম, হা/১৬৭৬)। আর এই বিধান ক্বায়েম করবে ইসলামী রাষ্ট্রের শাসক। তবে উল্লেখিত ব্যক্তিকে এই অবস্থায় একনিষ্ঠ তওবা ও বেশি বেশি ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে (ফুরক্বান, ৬৮-৭১)। আর আল্লাহ তা‘আলা চাইলে তার এই তওবা কবুল করে ক্ষমা করে দিতে পারেন।

আশিকুর রহমান

নবীনগর, সাভার, ঢাকা।


Magazine