কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৫) : বাবা মারা গেলে তার পেনশনের টাকা স্ত্রী, ছেলে এবং মেয়ের মাঝে কী হারে বণ্টন করতে হবে?

উত্তর : শুধু টাকা-পয়সা নয় বরং পিতা যা কিছু রেখে মৃত্যু বরণ করবেন তা থেকে তার ঋণ পরিশোধের পর অবশিষ্ট সব কিছুই নির্ধারিত অংশ হারে ওয়ারিশগণের মাঝে বণ্টন হবে। সুতরাং ঋণ পরিশোধের পরে পেনশনের টাকা অবশিষ্ট থাকলে তা থেকে স্ত্রী পাবে অষ্টমাংশ (সূরা নিসা, ১২)। বাকী টাকা ছেলেরা মেয়েদের দ্বিগুণ হিসাবে সম্পূর্ণ ভাগ করে নিবে (সূরা নিসা, ১১)।

-মাহমূদুল হাসান

ফুলপুর, ময়মনসিংহ।


Magazine