উত্তর: দাড়ি চেঁছে ফেলা বা কাটা যাবে না। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমরা মুশরিকদের বিরোধিতা করো এবং দাড়িকে নিজের অবস্থায় ছেড়ে দাও’ (ছহীহ বুখারী, হা/৫৮৯২)। সুতরাং দাড়িকে তার নিজ অবস্থায় ছেড়ে দিতে হবে। এক মুষ্টির পর কাটার হাদীছটি ছহীহ বুখারীতে আছে। তা আব্দুল্লাহ বিন উমার রাযিয়াল্লাহু আনহুমা-এর ব্যক্তিগত আমল ছিল। এটা কেউ আমল হিসেবে গ্রহণ করতে পারে না। কেননা তাতে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কথার বিরোধিতা করা হবে। তবে দাড়ি যদি চলতে ফিরতে, ঘুমাতে, প্রয়োজন পূরণ করতে সমস্যা হয়, তাহলে মাথা থেকে কিছু অংশ কেটে দিতে পারে। আর দাড়ি এক মুষ্টি রাখার বিষয়ে চল্লিশটি ছহীহ হাদীছ থাকার বিষয়টি বানোয়াট।
প্রশ্নকারী : হানিফ বিন রমিজ উদ্দিন
চট্টগ্রাম।
