কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৪) : পিতা-মাতা যদি যথেষ্ট পরিমাণ নেক আমল না করে মারা যায় তবুও কি সন্তানের দু‘আ তাদের জন্য উপকারে আসবে?

উত্তর : পিতা-মাতার জন্য সন্তানের দু‘আ উপকারে আসার ক্ষেত্রে তাদের নেক আমলের পরিমাণ বিবেচ্য বিষয় নয়। বিবেচ্য বিষয় হলো, তারা মুসলিম কি-না। যদি মুসলিম হয় এবং সন্তানটি সুসন্তান হয় তাহলে তাদের আমল যত কমই হোক না কেন ঐ সুসন্তানের দু‘আ তাদের উপকারে আসবে। আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায়, তখন তার সকল আমল বন্ধ হয়ে যায়, তিনটি আমল ব্যতীত। যথা: ১. ছাদাক্বায়ে জারিয়াহ ২. এমন ইল্ম, যার দ্বারা উপকার সাধিত হয় এবং ৩. এমন সুসন্তান, যে তার জন্য দু‘আ করে (ছহীহ মুসলিম, হা/১৬৩১; আবুদাঊদ, হা/২৮৮০; মিশকাত, হা/২০৩)। কিন্তু পিতা-মাতা যদি অমুসলিম হয়, তাহলে নবী হলেও তার দু‘আ তাদের উপকারে আসবে না। যেমন, ইবরাহীম আলাইহিস সালাম-এর দু‘আ কাজে আসবে না (ছহীহ বুখারী, হা/৩৩৫০)। 

-আব্দুল আযীয

আক্কেলপুর, জয়পুরহাট।


Magazine