কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৪) : অনেক সময় আরবী মাসের হিসাব ঠিক রাখতে পারি না। তাই বাংলা বা ইংরেজি মাসের প্রতি ১৩, ১৪ ও ১৫ তারিখ ছিয়াম রাখা যাবে কি?

উত্তর : বাংলা বা ইংরেজি মাসের তারিখ হিসাব করে ছিয়াম রাখা যাবে না। কেননা ছিয়াম পালনের বিষয়টি আরবী মাসের সাথে সম্পৃক্ত, যা চন্দ্র উদয়ের উপর নির্ভরশীল। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমরা চাঁদ দেখে ছিয়াম রাখো এবং চাঁদ দেখে ইফতার করো’ (ছহীহ বুখারী, হা/১৯০৯; ছহীহ মুসলিম, হা/১০৮১; মিশকাত, হা/১৯৭০)। সুতরাং প্রতি মাসের ছিয়াম রাখার আমলটি আরবী মাসের হিসাব অনুযায়ী পালন করতে হবে। আবূ যার রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আবূ যার! যখন তুমি মাসের তিন দিন ছিয়াম রাখবে, তখন (আরবী মাসের) ১৩, ১৪ ও ১৫ তারিখে রাখবে (তিরমিযী, হা/৭৬১; নাসাঈ, হা/২৪২৪; মিশকাত, হা/২০৫৭, সনদ হাসান ছহীহ)।

-মারুফ হোসেন

রূপসা, খুলনা।


Magazine