কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

পৃথিবীর ঘূর্ণন থেকে তৈরি হলো বিদ্যুৎ, যন্ত্র গড়ে ফেললেন বিজ্ঞানীরা!

post title will place here

পৃথিবীর ঘূর্ণন গতি থেকে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা দেখালেন মার্কিন বিজ্ঞানীরা। নিউ জার্সিতে নাসার গবেষণাগারে পৃথিবীর আবর্তন গতি ও চৌম্বক ক্ষেত্র নিয়ে পরীক্ষামূলক গবেষণা চালিয়ে তাঁরা অল্প পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করতে সক্ষম হয়েছেন।

এই গবেষণার নেতৃত্ব দেন প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্পদার্থবিদ ক্রিস্টোফার এফ চাইবা। বিজ্ঞানীরা দেখিয়েছেন, পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের ভেতর একটি বিশেষ আকৃতির পরিবাহী ব্যবহার করলে প্রচলিত তত্ত্বের সীমাবদ্ধতা এড়িয়ে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হতে পারে। পরীক্ষায় ম্যাঙ্গানিজ-জিঙ্ক ফেরাইট দিয়ে তৈরি এক ফুট লম্বা ফাঁপা সিলিন্ডার ব্যবহার করা হয়। সিলিন্ডারটিকে পৃথিবীর অক্ষের মতো ৫৭ ডিগ্রি কাত করে উত্তর-দক্ষিণমুখী রাখা হলে এর দুই প্রান্তে কয়েক লক্ষ মাইক্রোভোল্ট বিদ্যুৎ উৎপন্ন হয়।

যদিও উৎপন্ন বিদ্যুতের পরিমাণ এখনো খুবই সামান্য এবং বাস্তব ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহারযোগ্য কি না, তা নিশ্চিত নয়, তবু গবেষকেরা মনে করছেন এটি ভবিষ্যতের শক্তির উৎস নিয়ে নতুন দিক দেখাল। যদি এই প্রযুক্তি আরও উন্নত করা যায়, তবে বিদ্যুৎ উৎপাদনে একদিন বড় ধরনের পরিবর্তন আসতে পারে।


Magazine