উত্তর : আব্দুল্লাহ ইবনু আমর রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি জুম‘আর দিনে বা রাতে মারা যাবে আল্লাহ তাকে কবরের শাস্তি থেকে মুক্তি দিবেন’ (আহমাদ, হা/৬৫৮২; তিরমিযী, হা/১০৭৪; মিশকাত, হা/১৩৬৭, সনদ হাসান)। হাদীছে যেহেতু নির্দিষ্টভাবে ‘একদিনের জন্য মাফ করা হবে’ এমন কথা উল্লেখ করা হয়নি, তাই এটা ‘সব সময়ের জন্য’ ক্ষমা হয়ে যাবে। আল্লাহই ভাল জানেন।
-জুঁই
ফুলবাড়ীয়া, ময়মনসিংহ।
