কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৫) : মহিলা বক্তা দিয়ে মহিলাদের ওয়ায করানো ও শোনানো যাবে কি?

উত্তর : প্রথমত, প্রচলিত পদ্ধতিতে ওয়াজ মাহফিলে মহিলাদের ওয়ায করা হারাম। মহান আল্লাহ তা‘আলা বলেন, ‘আর তোমরা নারীরা স্বগৃহে অবস্থান কর। প্রাচীন যুগের নারীদের মত নিজেদের প্রদর্শন করে বেড়াইওনা’ (আহযাব, ৩৩)। দ্বিতীয়ত, ওয়াজ মাহফিল করতে হবে পুরুষ লোক দিয়ে। কারণ, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের তা‘লীমের জন্য দিন নির্ধারণ করেছিলেন (ছহীহ বুখারী, হা/১০১; ছহীহ মুসলিম, হা/১০৪৪) ঈদের দিনে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে গিয়ে নছীহত করতেন (ছহীহ বুখারী, হা/৩০৪; ছহীহ মুসলিম, হা/৭৯)। এই হাদীছে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়ার জন্য নিজে মহিলাদের কাছে গিয়েছিলেন। তার কোন স্ত্রীকে পাঠাননি। এমনকি জুম‘আহ বা ঈদের খুৎবাও মহিলারা দিতে পারবে না এবং জুম‘আহ ও ঈদের ছালাতে তাদের ইমামতিও জায়েয নয়। তবে ঘরোয়া পরিবেশে নিজ বাড়ীতে কোন মহিলা মহিলাদের মাঝে দ্বীন শিক্ষা দিতে পারে। যেমনটা আয়েশা রাযিয়াল্লাহু আনহা-এর নিকট থেকে বিভন্ন মহিলা দ্বীন শিক্ষা গ্রহণ করতেন।

-সোহেল রানা

পুঠিয়া, রাজশাহী।


Magazine