কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৫) : জাহরী ছালাতের ক্বাযা উচ্চৈঃস্বরে আদায় করব, না-কি নিম্নস্বরে? মসজিদে ক্বাযা ছালাত উচ্চৈঃস্বরে আদায়কালে কোন মুছল্লী তার সাথে শরীক হলে ঐ মুছল্লীর ছালাত হবে কি?

উত্তর : (ক) জাহরী ছালাতের ক্বাযা উচ্চৈঃস্বরে আদায় করতে হবে এবং নিমণস্বরের ছালাতের ক্বাযা নিমণস্বরে আদায় করতে হবে। খন্দক যুদ্ধের দিন ছালাত ক্বাযা হলে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাযিয়াল্লাহু আনহু-কে নির্দেশ দিলেন। তিনি যোহর ছালাতের ইক্বামত দিলেন। অতঃপর তিনি সেভাবে ছালাত আদায় করলেন, যেভাবে তিনি ওয়াক্তমত আদায় করতেন। অতঃপর তিনি আছর ছালাতের ইক্বামত দিলেন এবং তিনি সেভাবে ছালাত আদায় করলেন, যেভাবে তিনি ওয়াক্তমত করতেন। অতঃপর বিলাল রাযিয়াল্লাহু আনহু মাগরিবের আযান দিলেন এবং তিনি সেভাবে ছালাত আদায় করলেন, যেভাবে তিনি ওয়াক্তমত আদায় করতেন’ (মুসনাদে আহমাদ, হা/১১৪৮৪, ছহীহ)।

(খ) মসজিদে ক্বাযা ছালাত উচ্চৈঃস্বরে আদায়কালে কোন মুছল্লী তার সাথে শরিক হলে ঐ মুছল্লীর ছালাত হয়ে যাবে। দুইজনের নিয়তের ভিন্নতায় ছালাতের কোন ক্ষতি হবে না। ছাহাবী মু‘আয ইবনে জাবাল রাযিয়াল্লাহু আনহু রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে এশা ছালাত পড়তেন, তারপর নিজের গোত্রে ফিরে গিয়ে তাদের ইমামতি করে ঐ ছালাতই পড়াতেন। তার প্রথম ছালাত ফরয হত এবং শেষেরটা নফল (ছহীহ মুসলিম, হা/৪৬৫; মিশকাত, হা/১১৫১)।

- ওমর মোল্লা

পুঠিয়া, রাজশাহী।


Magazine