কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

বারা ইবনে আযেব রাযিয়াল্লাহু আনহু মক্তব শিক্ষক প্রশিক্ষণ : ব্যাচ নং- ২৭

post title will place here

‘আদ-দাওয়াহ ইলাল্লহ’-এর একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি হলো মক্তব শিক্ষক প্রশিক্ষণ। আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, ডাঙ্গীপাড়া, পবা, রাজশাহীতে গত ৩১শে জানুয়ারি, ২০২৬ ইং শুরু হয়ে ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ ইং পর্যন্ত ‘৬ দিনব্যাপী’ ২৭তম ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম চলে। এ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন— শায়েখ আব্দুর রাযযাক বিন ইউসুফ, মাহবুবুর রহমান মাদানী, হাফেয শহীদুল ইসলাম, সায়্যিদ তাসনীম আল-আমান, মুসলেহউদ্দিন বিন সিরাজুল ইসলাম, মুহাম্মাদ আল-ফিরোজ, আব্দুল্লাহ আল-মাহমূদ প্রমুখ। কর্মশালায় অংশগ্রহণ করেন দেশের বিভিন্ন জেলা থেকে আগত ২৬ জন মক্তব শিক্ষক। উল্লেখ্য যে, এই প্রশিক্ষণ কর্মশালার উদ্দেশ্য হলো দেশব্যাপী মক্তব শিক্ষাকে প্রসারিত করতে মক্তব-শিক্ষকের সম্পূর্ণ ফ্রি প্রশিক্ষণ দেওয়া। এর ফায়েদা হলো—

১. শিক্ষকদের প্রশিক্ষিত করে কর্মদক্ষতা বৃদ্ধি করা, ২. মক্তব-শিক্ষার্থীর স্বল্প সময়ে কুরআন শেখানোর কৌশল রপ্ত করা, ৩. শিক্ষার্থীকে সহজে আদব-আখলাক ও নীতি-নৈতিকতা শেখানো, ৪. দেশে প্রচলিত জাল-বানোয়াট ও অর্থহীন ছড়া বা গল্পের পরিবর্তে সত্য ও শিক্ষামূলক ছড়া বা গল্পের মাধ্যমে শিশুদের আন্দোলিত করা, ৫. রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ছাহাবী রাযিয়াল্লাহু আনহুম-দের জীবনী সম্পর্কে ধারণা প্রদান করা, যাতে শিক্ষার্থীবৃন্দ তাদের জীবন থেকে আদর্শ গ্রহণ করতে পারে। (আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক প্রণীত নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ছাহাবী রাযিয়াল্লাহু আনহুম-দের জীবনীসম্বলিত তথ্যসমৃদ্ধ ‘আদর্শ শিক্ষা’ বইটি পাঠ্যভুক্ত), ৬. শিক্ষকদের হাতের লেখা চর্চা করানো হয়, যাতে শিক্ষার্থীগণ ভুল লেখা হতে বিরত থাকে এবং ৭. শিক্ষকদের দৈনন্দিন প্রয়োজনীয় দু‘আ চর্চা করানো হয়, যাতে সোনামণিরা নিয়মিত দু‘আ চর্চায় অভ্যস্ত হয়।


Magazine