উত্তর: মসজিদে শুয়ে থাকতে কোনো বাধা নেই (ছহীহ বুখারী, হা/৪৪১; ছহীহ মুসলিম, হা/২৪০৯)। জরুরী প্রয়োজন ছাড়া শুধু আরাম বা ব্যক্তিগত স্বার্থে মসজিদের ফ্যান, বিদ্যুৎ ইত্যাদি ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। কেননা তাতে অপচয় হয় এবং আমানতের খেয়ানত হয়। আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীদের পছন্দ করেন না’ (আল-আ‘রাফ, ৭/৩১)। আর যদি দ্বীনের স্বার্থে, যেমন- জ্ঞান চর্চা, সমাজ সংস্কার ইত্যাদি বিষয়ে পরস্পর আলোচনা করার জন্য শুয়ে থাকলে, তাহলে তা অপচয় ও খেয়ানতের অন্তর্ভুক্ত হবে না (ছহীহ বুখারী, হা/৬৪৫২)।
প্রশ্নকারী : কবিরুল ফরাজী
গোপালগঞ্জ।
