উত্তর : না, এমন এলাকা হতে হিজরত করা যাবে না এবং হিজরতের নেকীও পাওয়া যাবে না। রবং সেখানে অবস্থান করে দাওয়াতী কাজ করে যেতে হবে। তবে কোন স্থানে যদি পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের প্রতি আমল করতে বাধাগ্রস্ত হয় অথবা, চেষ্টা করেও সামাজিকভাবে তার প্রতি আমল করতে না পারে তখন হিজরত করতে পারে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘প্রকৃত মুসলিম সে যার মুখ ও হাত হতে অপর মুসলিম নিরাপদ থাকে। আর প্রকৃত মুহাজির হচ্ছে সে, যে সকল পাপ কাজ পরিত্যাগ করে’ (মুসনাদে আহমাদ, হা/৭০৮৬)। মু‘আবিয়াহ রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, ‘তওবার দরজা বন্ধ না হওয়া পর্যন্ত হিজরত শেষ হবে না। আর তওবার দরজা বন্ধ হবে না যতক্ষণ পশ্চিম দিক থেকে সূর্য উদিত না হয়’ (আবুদাঊদ, হা/২৪৭৯)।
প্রশ্নকারী : নাহরিন বানু ইশা
নামোশঙ্করবাটি, বাগানপাড়া, চাঁপাই নবাবগঞ্জ।
