উত্তর : রুচি হলে সবধরনের খরগোশ খাওয়া বৈধ। আনাস রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদিন আমরা মাররুয যাহরান নামক স্থানে একটি খরগোশকে ধাওয়া করলাম। অবশেষে আমি তাকে ধরে ফেললাম এবং আবূ ত্বালহার নিকট নিয়ে এলাম। তিনি তাকে যবেহ করলেন এবং তার পাছা ও উরু দু’খানা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর খিদমতে পাঠালেন। তিনি তা গ্রহণ করলেন (ছহীহ বুখারী, হা/২৫৭০; ছহীহ মুসলিম, হা/১৯৫৩; মিশকাত, হা/৪১০৯; নাসাঈ, হা/৪৩১২)।
প্রশ্নকারী : নাহরিন বানু এশা
নামোশংকরবাটি, বাগানপাড়া, চাঁপাইনবাবগঞ্জ।
