কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২০) : আমাদের মসজিদে মেহরাবের উপরে দুই দিকে ‘আল্লাহ’ ও ‘মুহাম্মাদ’ লেখা আছে। এটা কি বৈধ হবে?

উত্তর : মেহরাবের উপরে দুই দিকে অথবা অন্য যেকোন স্থানে ‘আল্লাহ’ ও ‘মুহাম্মাদ’ একসাথে লেখা যাবে না। কেননা এভাবে লিখলে আল্লাহ ও মুহাম্মাদ একটি বাক্যে পরিণত হবে। এবং তার অর্থ হবে আল্লাহই মুহাম্মাদ। যা বড় শিরকের অন্তর্ভুক্ত মহাপাপ। মহান আল্লাহ বলেন, ‘নিশ্চয় আল্লাহ তাঁর সাথে শিরকের গোনাহ ক্ষমা করবেন না। এছাড়া অন্য পাপ যাকে ইচ্ছা ক্ষমা করবেন’ (নিসা, ৪৮)। তাছাড়া এটা ঐসব লোকদের পক্ষ থেকে এসেছে যারা মনে করে আল্লাহই মুহাম্মাদ এবং মুহাম্মাদই আল্লাহ। (নাঊযুবিল্লাহ)।

প্রশ্নকারী : রবীউল ইসলাম

সাঘাটা, গাইবান্ধা।


Magazine