উত্তর : রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর ও ঈদুল আযহার প্রথম রাক‘আতে ক্বিরাআতের পূর্বে সাত ও দ্বিতীয় রাক‘আতে ক্বিরাআতের পূর্বে পাঁচ তাকবীর দিতেন (তিরমিযী, হা/৪৪২; ইবনু মাজাহ, হা/১০৬৪; তাহক্বীক্ব মিশকাত, হা/১৪৪১)। সুতরাং ঈদায়নের ছালাতের নিয়ম অনুসারে দ্বিতীয় রাক‘আতে পাঁচ তাকবীর দিয়ে সূরা ফাতিহা ও সূরা আ‘লা পড়বে। মুখস্থ না থাকলে যে কোন সূরা পড়ে সালাম ফিরিয়ে ছালাত সমাপ্ত করবে (ফিকহুস সুন্নাহ, ১/১৪১ পৃঃ; মুগনী, ২/২৫০ পৃঃ)।
-সৈকত আমীন
আত্রাই, নওগাঁ।
