জৈষ্ঠ্যমাসে কাঁঠাল পাকে
আরও পাকে আম,
গাছে গাছে থোকা থোকা
পাকে কালো জাম।
আতা পাকে বেল পাকে
পাকে আনারস,
ডালে ডালে লিচু পাকে
রসে টসটস।
পাকে সাদা জামরুল
পাকে লটকন,
ম-ম ঘ্রাণে কেড়ে নেয়
সকলের মন।
-শফিকুল ইসলাম
সহকারী শিক্ষক, গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়,
ভুয়াপুর, টাংগাইল।
