কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৩): কা‘বা চত্তরে দেখা যায়, পুরুষ-মহিলা একসাথে পাশাপাশি দাঁড়িয়ে ছালাত আদায় করে। এভাবে পুরুষ মানুষের পাশে ছালাত আদায় করলে ছালাত হবে কি এবং এসময় মহিলারা কি তাদের মুখ বের করে রাখবে?

উত্তর: জামাআতে ছালাতের ক্ষেত্রে মহিলাদের জন্য শরীআতসম্মত নিয়ম হলো পুরুষের পেছনের কাতারে দাঁড়িয়ে ছালাত আদায় করা (ছহীহ বুখারী, হা/৩৮০; ছহীহ মুসলিম, হা/৬৫৮)। কা‘বা চত্বরেও পুরুষ ও মহিলাদের আলাদা আলাদা ছালাতের স্থান নির্ধারিত রয়েছে, সেক্ষেত্রে কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক ছালাতে দাঁড়ানো উচিত। এরপরেও বিশেষ কোনো কারণে (যেমন- প্রচণ্ড ভিড়ের কারণে জায়গা না পাওয়ায়) পুরুষ ও মহিলা পাশাপাশি দাঁড়িয়ে ছালাত আদায় করলে ছালাত হয়ে যাবে (আল-মাজমূ আল-ফাতওয়া, ২৩/৩৪৩)। এমতাবস্থায় মহিলারা তাদের মুখ বের করে রাখতে পারে ফেতনার আশঙ্কা না থাকলে, কেননা মুহরিম নারীর নিকাব (মুখঢাকা) পরিধান করা নিষিদ্ধ (ছহীহ বুখারী, হা/১৮৩৮)।

প্রশ্নকারী : সাহিবা আনোয়ারা

গাজীপুর।


Magazine