কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৭): বিশ্বব্যাপী আরাফার দিন কি এক দিনেই, নাকি আলাদা? অর্থাৎ আরাফায় হাজীদের অবস্থানের দিন, নাকি স্থানীয় চাঁদ দেখার ওপর ভিত্তি করে ৯ যিলহজ্জ? কোনদিন ছিয়াম পালন করতে হবে?

উত্তর: যিলহজ্জ মাসের ৯ তারিখ আরাফার দিন। যেদিন যে দেশে ৯ যিলহজ্জ হবে সেদিন সে দেশে আরাফার ছিয়াম পালন করবে। আরাফার দিন তথা ৯ যিলহজ্জ ছিয়াম পালন করতে হবে এটাই ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘আরাফার দিনের (يوم عرفة) ছিয়ামের ব্যাপারে আমি আল্লাহর নিকট আশা করি যে, তিনি এর মাধ্যমে ছিয়াম পালনকারীর পূর্বের এক বছরের এবং পরের এক বছরের পাপ মোচন করে দিবেন’ (ছহীহ মুসলিম, হা/২৮০৩; মিশকাত, হা/২০৪৪)। সুতরাং যেদিন যে দেশে ৯ যিলহজ্জ হবে সেদিন সে দেশে আরাফার ছিয়াম পালন করবে, সঊদীর সাথে মিল রেখে নয় (ফাতাওয়া ছালেহ আল-মুনাজ্জিদ, ফতওয়া নং ৪০৭২০; ইসলাম ওয়েব, ফতওয়া নং ২২৭৯৫৩)। কারণ ছিয়াম ও ঈদের বিধান চাঁদ দেখার সাথে সম্পর্কিত, স্থানের সাথে নয় (ছহীহ বুখারী, হা/১৯০৯; ছহীহ মুসলিম, হা/১০৮০; মিশকাত, হা/১৯৭০)।

প্রশ্নকারী : তাহসান মাওলা

কুমিল্লা।


Magazine