উত্তর: হজ্জে গিয়ে কেউ যদি অন্যায় কাজ করে, তাহলে তার পাপ বেশি হবে মর্মে কোনো দলীল পাওয়া যায় না। আল্লাহ তাআলা বলেন, ‘কেউ কোনো সৎকাজ করলে সে তার দশগুণ পাবে। আর কেউ কোনো অসৎ কাজ করলে তাকে শুধু তার অনুরূপ প্রতিফলই দেওয়া হবে এবং তাদের প্রতি যুলম করা হবে না’ (আল-আনআম, ৬/১৬০)। তবে হারামে থাকা অবস্থায় পাপ কাজের বিষয়টি অধিক ভয়াবহ (আল-হজ্জ, ২২/২৫)।
প্রশ্নকারী : সাহিদুল ইসলাম
চট্টগ্রাম।
