কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২১) : আযান দেয়ার পূর্বে ‘বিসমিল্লাহ’ বলা যাবে কি?

উত্তর : না, আযান দেয়ার পূর্বে ‘বিসমিল্লাহ’ বলা যাবে না (ফাতাওয়া লাজনা আদ-দায়েমা, ৬/৯৮ পৃঃ)। এমনকি আযানের পর মাইকে উচ্চৈঃস্বরে দু‘আ পড়াও ঠিক নয় (ছহীহ বুখারী, হা/২৯৯২; মিশকাত, হা/২৩০৩)। অনুরূপ আযানের পর মসজিদে আসার জন্য পুনরায় ডাকা যাবে না। এটা স্পষ্ট বিদ‘আত (আবুদাঊদ, হা/৫৩৮)। যা পরিহার করা আবশ্যক। আয়েশা রাযিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, مَنْ أَحْدَثَ فِىْ أَمْرِنَا هَذَا مَا لَيْسَ مِنْهُ فَهُوَ رَدٌّ ‘যে ব্যক্তি আমার এ দ্বীনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করবে, যা এর অন্তর্ভুক্ত নয়, তা পরিত্যাজ্য’ (ছহীহ বুখারী, হা/২৬৯৭; মিশকাত, হা/১৪০)। কাজেই আযানের শুরুতে কিছু না বলে আযানের শব্দ উচ্চারণ করলেই রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সুনণাতের যথাযথ অনুসরণ হবে।

-মিরাজুল ইসলাম

বাগমারা, রজশাহী।


Magazine