কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৩) : গলায় মাছের কাঁটা বিঁধলে কোন দু‘আ পড়তে হয়?

উত্তর : গলায় মাছের কাঁটা বিঁধলে তা থেকে মুক্তি পাওয়ার জন্য সুনির্দিষ্ট কোন দু‘আ নেই। তবে এ ধরনের বিপদ থেকে মুক্তি লাভের জন্য দু‘আয়ে ইউনুস পড়বে। আর তাহল,

لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ.

উচ্চারণ : ‘লা ইলাহা ইল্লা আন্তা সুবহানা-কা ইন্নী কুন্তু মিনায যব-লেমীন’। অর্থ : ‘তুমি (আল্লাহ) ব্যতীত কোন মা‘বূদ নেই। তোমার পবিত্রতা বর্ণনা করি। নিশ্চয়ই আমি অপরাধীদের অন্তর্ভুক্ত’ (,আম্বিয়া ৮৭)। কারণ এর মাধ্যমে যে কোন দু‘আ করলে তা কবুল করা হয় (তিরমিযী, হা/৩৫০৫)। এছাড়া নিমেণাক্ত দু‘আও পড়া যায়। তা হল,

لاَ إلهَ إلاَّ اللهُ الْعَظِيْمُ الْحَلِيْمُ، لاَ إِلهَ إلاَّ اللهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ لاَ إلهَ إلاَّ اللهُ رَبُّ السَّموَاتِ وَ رَبُّ الْأَرْضِ وَ رَبُّ الْعَرْشِ الْكَرْيمِ.

উচ্চারণ : লা-ইলা-হা ইল্লাল্ল-হুল ‘আযীমুল হালীম। লা-ইলা-হা ইল্লাল্ল-হু রববুল ‘আরশিল ‘আযীম, লা-ইলা-হা ইল্লাল্ল-হু রববুস্ সামা-ওয়া-তি ওয়া রববুল আরযি ওয়া রববুল ‘আরশিল কারীম। অর্থ : ‘আল্লাহ ব্যতীত কোন মা‘বূদ নেই, যিনি মহান, যিনি সহনশীল। আল্লাহ ব্যতীত কোন মা‘বূদ নেই। তিনি মহান আরশের প্রতিপালক। আল্লাহ ব্যতীত কোন মা‘বূদ নেই। তিনি আকাশ ও পৃথিবীর প্রতিপালক এবং মহান আরশের প্রতিপালক’ (ছহীহ বুখারী, হা/৬৩৪৬; মিশকাত, হা/২৪১৭)। ইবনে আববাস রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত দু‘আটি বিপদের সময় পড়তেন (ছহীহ বুখারী, হা/৬৩৪৫; মিশকাত, হা/২৪১৭)। উল্লেখ্য যে, কাঁটা বিধলে সূরা আল-ওয়াক্বি‘আহ্র ৮৩ নং আয়াত ‘ফা লাউলা ইযা বালাগাতিল হুলকূম’ পড়ার যে প্রথা সমাজে চালু আছে, তার শারঈ কোন ভিত্তি নেই। 

-শরীফুল ইসলাম

চাঁদমারী, পাবনা।


Magazine