উত্তর : পশুকে স্বাভাবিক খাদ্য খাওয়ানোর মাধ্যমেই মোটা-তাজা করতে হবে। যেকোন কৃত্রিম মাধ্যম অবলম্বন করে মোটা-তাজা করলে তা প্রতারণার শামিল হবে। তাতে ক্রেতা-বিক্রেতা উভয়েই ক্ষতিগ্রস্ত হবে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘ক্ষতি করো না এবং ক্ষতিগ্রস্ত হয়ো না’ (ছহীহ ইবনু মাজাহ, হা/১৮৯৬)। তবে সরকারিভাবে অনুমোদিত মাত্রা অনুযায়ী ঔষধ প্রয়োগের মাধ্যমে মোটা-তাজা করা যেতে পারে।
মিলন হুসাইন
রহমানপুর, ঠাকুরগাঁও।
