কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪২) : ছালাতে বুকের উপর হাত বাঁধার নিয়ম কয়টি?

উত্তর : ছালাতে বুকের উপর হাত বাধার নিয়ম দু’টি। (১) ডান হাত বাম হাতের উপর কনুই বরাবর রাখবে। সাহল ইবনু সা‘দ রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, লোকদের নির্দেশ দেয়া হত, তারা যেন ছালাতের মধ্যে ডান হাত বাম হাতের পিঠের উপর রাখে (ছহীহ বুখারী, হা/৭৪০; মিশকাত, হা/৭৯৮)। আবু হাসেম বলেন, ছাহাবী সাহল বিন সা‘দ এই আদেশটিকে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দিকে সম্পর্কিত করতেন বলে আমি জানি (বুখারী, দিল্লীছাপা ১/১০২ পৃঃ)। (২) বাম হাতের কব্জির উপরে ডান হাতের কব্জি রেখে বুকের উপরে বাঁধবে (নাসাঈ, হা/৮৮৯; আবুদাঊদ, হা/৭২৭; আহমাদ, হা/১৮৮৯০; ছহীহ ইবনে খুযায়মাহ, হা/৪৮০; ইবনু হিববান, হা/১৮৬০, সনদ ছহীহ)।

 গোলাম দস্তগীর

ঈশ্বরদী, পাবনা।


Magazine