উত্তর: আল্লাহকে সিজদা করা এবং আল্লাহর জন্য সিজদা করা একই বিষয়। কেননা কুরআন ও হাদীছে যেসব জায়গায় আল্লাহকে সিজদার কথা এসেছে, সেসব জায়গায় আল্লাহকে সিজদা করা যাবে না আর আল্লাহর জন্য সিজদা করতে হবে- এমন কোনো পৃথক বিবরণ নেই। বরং ইবাদতের সময় আল্লাহকে দেখতে পাচ্ছি এমন একাগ্রতা নিয়েই ইবাদত করতে হবে মর্মে প্রমাণ পাওয়া যায়। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি তাঁকে দেখছ। আর তুমি যদি তাকে নাও দেখ, তিনি তোমাকে অবশ্যই দেখছেন’ (ছহীহ বুখারী, হা/৫০; মুসলিম, হা/১)।
প্রশ্নকারী : মো. রাজু আহমেদ
বেনুঘাট, চওড়ার হাট, মহানগর রংপুর।
