উত্তর: কোনো ব্যক্তির পক্ষে সুপারিশ করে দেওয়ার কারণে তার কাছ থেকে কোনো প্রকার উপহার, সুবিধা বা প্রতিদান গ্রহণ করা ঘুষ হিসেবে গণ্য হবে। আবূ উমামাহ রাযিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘কোনো ব্যক্তি তার কোনো ভাইয়ের জন্য কোনো বিষয়ে সুপারিশ করার কারণে যদি সে তাকে কিছু উপহার দেয় এবং সে তা গ্রহণ করে, তাহলে সে সূদের একটি বড় দরজা দিয়ে প্রবেশ করল’ (আবূ দাঊদ, হা/৩৫৪১)। আব্দুল্লাহ বিন আমর রাযিয়াল্লাহু আনহু বলেন, لَعَنَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الرَّاشِىَ وَالْمُرْتَشِى রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুষদাতা এবং ঘুষগ্রহীতার উপর অভিসম্পাত করেছেন (আবূ দাঊদ, হা/৩৫৮০)।
প্রশ্নকারী : আয়েশা জান্নাত
কুষ্টিয়া।
