কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

দুষ্ট লোকের জয়

post title will place here
এই সমাজে বিচার-আচার
টাকা দিয়ে হয়,
শক্তি কিংবা টাকা থাকলে
দুষ্ট লোকের জয়।
মূর্খ লোকে বিচারপতি
আইনকানুন নাই,
নির্বিচারে মরছে মানুষ
বিচার না যে পাই।
যিনি হবেন বিচারপতি
থাকবে আল্লাহর ভয়,
উভয় পক্ষে বিচার পাবে
জ্ঞানী লোকে কয়।
অসৎ লোকে বিচার করে
টাকা নিচ্ছে খুব,
কালো টাকায় হচ্ছে ধনী
দিচ্ছে লোভে ডুব।
-শামসুল আরেফীন
শিক্ষক, মারকাজুল কুরআন মাদরাসা, শ্রীপুর, গাজীপুর।


Magazine