কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২২): বাসে জার্নির সময় দেখা যায় অনেকে কাউন্টার থেকে সামনে গিয়ে গাড়ির স্টাফদের সাথে ডিল করে ৬০০ টাকার আসল ভাড়া ৪০০ টাকা দিয়ে ভ্রমণ করে। আমিও যদি এভাবে জার্নি করি তাহলে কি পাপ হবে?

উত্তর: কোম্পানির অনুমোদিত ছাড় না হয়ে থাকলে ৬০০ টাকার সিট ৪০০ টাকায় স্টাফের সাথে গোপন সমঝোতা করে ভ্রমণ করা বৈধ নয়, এতে প্রতারণা ও আমানতের খিয়ানতে সহযোগিতা করা হয় (আল-মায়েদা, ৫/২; ছহীহ মুসলিম, হা/১০১)। স্টাফ গোপনে টাকা নিয়ে কোম্পানির ক্ষতি করে, আর যাত্রী জেনেশুনে এতে অংশ নিলে গুনাহগার হবে। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না’ (আন-নিসা, ৪/২৯)।

প্রশ্নকারী : ফাতেমা তুজ জহুরা

নওগাঁ।

Magazine