উত্তর: দাঁড়ি মুণ্ডিয়ে দেওয়া বা সুস্পষ্ট হারাম স্টাইলে চুল কাটা হারাম ও গুনাহের কাজে সহযোগিতা করার শামিল (আল-মায়েদা, ৫/২; ছহীহ বুখারী, হা/৫৮৯২; ছহীহ মুসলিম, হা/২৫৯)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, «من تشبه بقوم فهو منهم» ‘যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে, সে তাদেরই দলভুক্ত’ (আবূ দাঊদ, হা/৪০৩১)। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, «خالفوا المشركين» ‘তোমরা মুশরিকদের বিরুদ্ধাচরণ করো’ (ছহীহ বুখারী, হা/৫৮৯২)। আল্লাহ তাআলা যে জিনিস থেকে উপকৃত হওয়া হারাম করেছেন, তার বিনিময়ে মূল্য বা পারিশ্রমিক গ্রহণ করাও হারাম (মাজমূউ ফাতাওয়া, ২৯/২২-২৩)। সুতরাং দাঁড়ি মুণ্ডিয়ে বা সুস্পষ্ট হারাম স্টাইলে চুল কাটার পারিশ্রমিক হালাল হবে না। তবে সাধারণভাবে চুল কাটার পারিশ্রমিক হালাল।
প্রশ্নকারী : আ. রউফ
রাজশাহী।
