কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১২): একই মসজিদে মেহরাবে একাধিক জামাআত পড়ার বিধান কী?

উত্তর: অনিবার্য কারণে যে সকল মুছল্লীর প্রথম জামাআত ছুটি গেছে তারা মসজিদের মেহরাবসহ যেকোনো ফাঁকা জায়গায় জামআতবদ্ধ হয়ে ছালাত আদায় করতে পারে। আবূ সাঈদ খুদরী রাযিয়াল্লাহু আনহু বলেন, একবার রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে একাকী ছালাত আদায় করতে দেখে বললেন, أَلَا رَجُلٌ يَتَصَدَّقُ عَلَى هَذَا فَيُصَلِّيَ مَعَهُ"" ‘(তোমাদের মধ্যে) কেউ একজন এই লোকটির সাথে ছালাতে শরীক হয়ে কেন তাকে (জামাআতে ছালাত আদায়ের ছওয়াব) ছাদাকা করছে না!’ (আবূ দাঊদ, হা/৫৭৪)। এই হাদীছ দ্বারা প্রমাণিত হয় যে, একই মসজিদে একাধিক জামাআত অনুষ্ঠিত করা যায় (আউনুল মা‘বূদ, ২/১৯৮)।

প্রশ্নকারী : মুকাব্বির

চাঁপাই নবাবগঞ্জ।


Magazine