উত্তর: এটা যুলম। বর্তমানে প্রায় প্রতিটি সেক্টরে সিন্ডিকেট পদ্ধতি চালু হওয়ায় ক্রেতারা চরম ক্ষতির সম্মুখীন হচ্ছে। প্রশ্নে বর্ণিত ফার্মেসি মালিক সমিতি যেন এমন সিন্ডিকেটের মতোই। কেউ হালাল উপায়ে উপার্জন করতে চাইলেও তাকে হারাম উপায়ে উপার্জন করতে বাধ্য করছে তারা। ফার্মেসি ব্যবসায় লাভ করতে অসুবিধা নেই; কিন্তু এত অতিরিক্ত লাভ করা, যাকে শারঈ পরিভাষায় غبن فاحش (গাবনে ফাহিশ তথা মাত্রাতিরিক্ত লাভ) বলা হয়, এটা জায়েয নয়। এছাড়াও অন্তরে খটকা সৃষ্টি করে এমন কাজ হাদীছের ভাষ্যমতে গুনাহ (ছহীহ মুসলিম, হা/২৫৫৩)। অতএব, আপনি আল্লাহর উপর ভরসা করে ন্যায্য মূল্যে ঔষধ বিক্রি করবেন। আল্লাহর চাওয়া ছাড়া তারা কেউ আপনার ক্ষতি করতে পারবে না। পক্ষান্তরে হালাল উপায়ে উপার্জন করলে আল্লাহ বারাকাহ দান করবেন এবং পথ সহজ করবেন, ইন-শা-আল্লাহ!
প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক।
