কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১২): মসজিদের ভিতর মোবাইলে দ্বীনী আলোচনার ভিডিও অথবা অন্য ভালো কোনো ভিডিও দেখা যাবে কি? নাকি মসজিদে দেখলে পাপ হবে?

উত্তর: মসজিদ নির্মাণ করা হয় জামাআতে ছালাত আদায়, খুৎবা শোনা, যিকির ও কুরআন তিলাওয়াত এবং দ্বীনী আয়োজনে অংশগ্রহণ করার জন্য। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘নিশ্চয়ই এই ছালাত, এতে মানুষের কোনো কথাবার্তা বলা বৈধ নয়; এটি তো কেবল তাসবীহ, তাকবীর এবং কুরআন তিলাওয়াত’ (আবূ দাঊদ, হা/৯৩০)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, إياكم وهيشات الأسواق ‘খবরদার! তোমরা (মসজিদে) বাজারের মতো শোরগোল, ঝগড়া ইত্যাদি থেকে বেঁচে থাকো’ (ছহীহ মুসলিম, হা/৪৩২)। অতএব, মসজিদে এসব কাজের বাইরে অন্য কোনো কাজ করা সমীচীন নয়। তবে দ্বীনী বক্তব্য হলে শালীনতা রক্ষা করে শুনতে পারে।

প্রশ্নকারী : সাজিদ

রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।


Magazine