কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৩) : কুরআন মাজীদের ভিতরে কোনো টাকা-পয়সা, কাগজ বা কাপড় রাখা ঠিক হবে কি?

উত্তর : কুরআন মাজীদের অসম্মান হয় এমন কাজ করা হতে বিরত থাকতে হবে। কেননা মহাগ্রন্থ আল-কুরআন মহান আল্লাহর একটি বড় নিদর্শন। এ মর্মে তিনি বলেন, وَمَنْ يُعَظِّمْ شَعَائِرَ اللهِ فَإِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوبِ ‘কেউ আল্লাহর (দ্বীনের) নির্দশনের প্রতি সম্মান প্রদর্শন করলে তা তো তার হৃদয়ে আল্লাহভীতির বহিঃপ্রকাশ (হজ্জ, ৩২)। এই কুরআনকে আল্লাহ তা‘আলা নাযিল করেছেন তেলাওয়াত, গবেষণা, ও আমল করার জন্য। টাকা-পয়সা, কাপড়, কাগজ ইত্যাদি রাখার জন্য নয়। সুতরাং কুরআনকে তার যথাযথ মর্যাদা দান করতে হবে এবং এ জাতীয় জিনিসপত্র রাখা হতে বিরত থাকতে হবে।

-আক্বীমুল ইসলাম

জোতপাড়া, ঠাকুরগাঁও।


Magazine