কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৫): তারা সবাই সমান নয়। আহলে কিতাবদের মধ্যে কিছু লোক এমনও আছে যারা অবিচলভাবে আল্লাহর আয়াতসমূহ পাঠ করে এবং রাতের গভীরে তারা সিজদা করে (আলে ইমরান, ৩/১১৩)। এই আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা জানতে চাই।

উত্তর: উক্ত আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো, এই আয়াতে আহলে কিতাবদের সেসব আলেমদের ব্যাপারে বলা হয়েছে, যারা ইসলাম গ্রহণ করেছে। যেমন- আব্দুল্লাহ বিন সালাম, আসাদ বিন উবাইদ, ছা‘লাবা বিন সা‘ইয়াহ প্রমুখ। তারা ইসলাম গ্রহণের পূর্বেও আল্লাহর ইবাদত যথাযথভাবে পালন করতেন এবং ইসলাম গ্রহণের পরেও তা অব্যাহত রেখেছেন। অতএব, এসকল আহলে কিতাবদের সমপর্যায়ের হতে পারবে না সেসব আহলে কিতাব, যাদের ব্যাপারে কুরআনুল কারীমের একাধিক আয়াতে আল্লাহ তাআলা নিন্দা করেছেন (তাফসীরে ইবনু কাছীর, ২/৯১)।

প্রশ্নকারী : মো. ফয়েজউল্লাহ

২৪/২৮, মিরপুর ১২, ঢাকা ১২১৬।



Magazine