কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৯) : আমার দাদার পূর্বেই বাবা মারা যান। তখন বাড়ী করার জন্য দাদা আমাকে একটি জমি দেন। অতঃপর দাদা মারা যাওয়ার পর চাচারা আমাকে আরোও কয়েক শতক জমি দিয়েছেন। এই জমি ও দাদার দেওয়া জমি ভোগ করা কি আমার জন্য বৈধ হবে? উল্লেখ্য যে, বাবা মারা যাওয়ার পর দাদা যখন আমাকে জমি দেন তখন আমি জানতাম না যে, বাবা মারা গেলে নাতি তার দাদার সম্পত্তির অংশ পায় না।

উত্তর : হ্যাঁ, বৈধ হবে। কেননা, যারা উত্তরাধিকারী সূত্রে সম্পদের ভাগ পায় না তাদেরকে দান করা যায়। আবু উমামা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বিদায় হজ্জের দিন বলতে শুনেছি, ‘নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক হক্বদারের হক্ব প্রদান করেছেন। অতএব ওয়ারিছদের জন্য কোন অছীয়ত করা যাবে না (আবুদাঊদ, হা/২৮৭০; ইবনু মাজাহ, হা/২৭১৩; মিশকাত, হা/ ৩০৭৩)।

-ডাঃ সেলিম রেজা

কুমারখালী, কুষ্টিয়া।


Magazine