উত্তর : মেয়ে মায়ের সম্পদে ভাইয়ের সমান বা বেশি পাবে মর্মে সমাজে প্রচলিত কথাটি সঠিক নয়। বরং ভাই-বোন পিতা মাতার সম্পদ কুরআনে বর্ণিত বিধান অনুযায়ী পাবে। আর তা হলো, মেয়ে যদি একা হয়, তাহলে পিতা বা মাতার সম্পদে তার প্রাপ্য হচ্ছে অর্ধেক (নিসা, ১১)। আর মেয়ের সাথে যদি একাধিক সহোদর বোন থাকে, তাহলে তাদের সকলের প্রাপ্য হচ্ছে সম্পদের দুই-তৃতীয়াংশ (নিসা, ১১)। তবে মেয়ের সাথে যদি এক বা একাধিক ছেলে ভাই থাকে, তাহলে এক মেয়ের প্রাপ্য হচ্ছে তার একজন ভায়ের প্রাপ্য অংশের অর্ধেক (নিসা, ১১)।
-আব্দুর রহমান
লালপুর, নাটোর।
