কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৬): কারো হক্ব নষ্ট করে ক্ষমা চাইতে না পারলে আল্লাহ ক্ষমা করবেন কি?

উত্তর: বান্দার হক্ব দুই ধরনের হয়ে থাকে- ১. সম্পদ সংশ্লিষ্ট হক্ব ও ২. অন্যান্য হক্ব। সম্পদ সংশ্লিষ্ট হক্ব নষ্ট করলে হক্বদার ব্যক্তির কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি তার হক্ব ফেরত দেওয়া আবশ্যক। আর অন্যান্য হক্ব নষ্ট করলে হক্বদার ব্যক্তির ক্ষমা গ্রহণ করা আবশ্যক। হক্বদার ব্যক্তি ক্ষমা না করলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি তার ভাইয়ের সম্ভ্রমহানি বা অন্য কোনো বিষয়ে যুলমের জন্য দায়ী থাকে, সে যেন আজই তার কাছ থেকে মাফ করিয়ে নেয়, সে দিন আসার পূর্বে যে দিন তার কোনো দীনার বা দিরহাম থাকবে না। (সেদিন) যদি তার নেক আমল থাকে, তাহলে তা থেকে যুলম পরিমাণ নেক আমল নিয়ে নেওয়া হবে (তা হক্বদারকে প্রদান করা হবে)। আর যদি তার কোনো নেকী না থাকে, তাহলে তার প্রতিপক্ষের গুনাহসমূহ থেকে (যুলম পরিমাণ গুনাহ) নেওয়া হবে এবং তার আমলনামায় দিয়ে দেওয়া হবে’ (ছহীহ বুখারী, হা/২৪৪৯)।

প্রশ্নকারী : ইসমাইল

কালিহাতি, টাঙ্গাইল।

Magazine