কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১১) : কোনো নারী বা পুরুষ মারা গেলে কি অন্যান্য নারী-পুরষ তাকে দেখতে পারে?

উত্তর : মৃত মানুষ জীবিত মানুষের মতোই সম্মানিত। রাসূল (ছাঃ) বলেন, ‘মৃত ব্যক্তির হাড় ভাঙ্গা জীবিত ব্যক্তির হাড় ভাঙ্গার মতোই (অপরাধ)’ (আবুদাঊদ, হা/৩২০৭; মিশকাত, হা/১৭১৪)। তাই মৃত ব্যক্তি নারী হলে ঐ সকল পুরুষ তাদেরকে দেখা উচিত নয়, যাদের থেকে তাদের পর্দা করা ফরয ছিল। তবে মৃত ব্যক্তি পুরুষ হলে বেগানা নারীরা তাকে দেখতে পারে। কেননা জীবিত অবস্থায়ও তাদের দেখার অনুমতি ছিল। তবে শর্ত হচ্ছে অন্তরে কুমন্ত্রণা থাকা যাবে না (ছহীহ বুখারী, হা/৯৮৮; নাসাঈ, হা/১৫৯৫; মিশকাত, হা/৩২৪৪; মুসনাদে আহমাদ, হা/২৪৫৭৭)।

-মুত্তালিব

গাবতলী, বগুড়া।


Magazine