কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৬) : সিজদা দেওয়ার সময় পায়ের গোড়ালি একত্রিত করে রাখার হাদীছ সম্পর্কে বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।

উত্তর : সিজদার সময় গোড়ালিসহ উভয় পা-কে একসঙ্গে মিলিয়ে ও পায়ের আঙ্গুলগুলোকে ক্বিবলামুখী করে রাখতে হবে। এমর্মে আয়েশা (রাঃ)- বলেন,فَقَدْتُ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَانَ مَعِيْ عَلَى فِرَاشِي فَوَجَدْتُهُ سَاجِدًا رَاصًّا عَقِبَيْهِ مُسْتَقْبِلاً بِأَطْرَافِ أَصَابِعِهِ الْقِبْلَةَ ‘আমি রাসূল (ছাঃ) এর সঙ্গে একই বিছানায় ছিলাম। অতঃপর আমি তার গোড়ালি নিজের দিকে পেলাম এমতাবস্থায় তাঁর পায়ের আঙ্গুলগুলো ক্বিবলার দিকে ছিল’ (ছহীহ হিববান, হা/১৯৩৩, সনদ ছহীহ; ছিফাতু ছালাতিন নাবী, পৃ. ১২৪)।

-মনিরুল ইসলাম

দূর্গাপুর, রাজশাহী।


Magazine