কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৯) : জনৈক আলেম বলেছেন, কারো একটি সন্তান যদি কুরআনের হাফেয হয় তাহলে সে তার নিকটাত্মীয়দের মধ্যে দশজনকে জান্নাতে নিয়ে যেতে পারবে’-একথা সঠিক কি?

উত্তর : একথা ঠিক নয়। কেননা এমর্মে বর্ণিত হাদীছটি অত্যন্ত দুর্বল। এর সনদে হাফছ ইবনু সুলাইমান নামে একজন দুর্বল রাবী আছে। তাছাড়া ইমাম তিরমিযী (রহিঃ) নিজেই এই হাদীছকে যঈফ বলেছেন। মিশকাতের মধ্যেও সেটা উল্লেখ করা আছে (তিরমিযী, হা/২৯০৫; ইবনু মাজাহ, হা/২১৬; মিশকাত, হা/২১৪১)।

-আসিফ মাহমুদ

 বীরজঙ্গ, দিনাজপুর।


Magazine