উত্তর : হ্যাঁ, ‘হাজারে আসওয়াদ’ স্পর্শ করলে পাপ মোচন হয়। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘আল্লাহ্র কসম! ক্বিয়ামতের দিন যখন আল্লাহ হাজারে আসওয়াদকে উঠাবেন, তখন তার দু’টি চোখ থাকবে যা দ্বারা সে দেখবে এবং তার একটি জিহবা হবে যা দ্বারা সে কথা বলবে এবং যে তাকে ঈমানের সাথে চুম্বন করেছে সে তার পক্ষে সাক্ষ্য দিবে’ (তিরমিযী, হা/৯৬১, সনদ ছহীহ; মিশকাত, হা/২৫৭৮)। তবে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সুন্নাতের অনুসরণের উদ্দেশ্যে পাথরকে চুম্বন করতে হবে। সাথে সাথে বিশ্বাস রাখতে হবে যে উক্ত পাথর উপকার বা ক্ষতি করার ক্ষমতা রাখে না। যেমনটি ওমর রাযিয়াল্লাহু আনহু বলেছিলেন, নিশ্চয় আমি অবগত আছি যে, তুমি একখানা পাথর মাত্র। তুমি ক্ষতিও করতে পারো না, আবার উপকারও করতে পারো না, যদি আমি রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে না দেখতাম যে, তিনি তোমাকে চুম্বন করছেন, তাহলে আমিও তোমাকে চুম্বন করতাম না’ (ছহীহ বুখারী, হা/১৫৯৭; ছহীহ মুসলিম, হা/১২৭০)।
-আব্দুল কাদের
শাহজাহানপুর, বগুড়া।
