কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

রহমতের দৃষ্টি

টাকনুর নিচে কাপড় পরা, হারাম পুরুষের

সর্বাঙ্গ ঢাকবে নারী, বিধান ইসলামের।

উল্টা আমল করছে মানুষ, হাদীছের বর্তমানে

হতে পারে দোযখ, শুধু এ কারণে।

কেমন গোস্বা করেন আল্লাহ, দেখুন হাদীছ মুসলিমের

কথা-দেখা করবেন না তিনি, কঠিন দিন সেই হাশরের,

পবিত্র করা দূরের কথা; শাস্তি হবে দোযখের।

আল্লাহ মোদের তাওফীক্ব দিন, এ কু-আমল বর্জনের

নাজাত দিন বিপদ থেকে দৃষ্টি দিন রহমতের।

 রেযাউল করীম

দেলদুয়ার, টাংগাইল।


Magazine