উত্তর : পিতা-মাতা প্রতিবন্ধী ছেলে-মেয়েদের জন্য তাদের প্রাপ্য হক্বের চেয়ে বেশী জমি দিতে পারে না। আবু উমামা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, বিদায় হজ্জের ভাষণে আমি রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি যে, তিনি বলেন, ‘আল্লাহ প্রত্যেক হক্বদারকেই তার প্রাপ্য হক্ব দিয়ে দিয়েছেন। সুতরাং কোন ওয়ারিসের জন্য কোন অছিয়ত নেই’ (ছহীহ আবুদাঊদ, হা/২৮৭০; তিরমিযী, হা/১১২০; ইবনু মাজাহ, হা/২৭১৩; মিশকাত, হা/৩০৭৩)। তবে অন্যান্য উত্তরাধিকারীরা তাকে অসহায় মনে করলে নিজের অংশ থেকে দিতে পারবে।
-নূর আলম
এসিআই ফুডস লিমিটেড, সিরাজগঞ্জ।
