উত্তর: ১. ছালাতে রুকূ-সিজদা ধীরস্থিরভাবে না হলে ছালাত বাতিল হবে। এক ব্যক্তির ছালাতে রুকূ-সিজদা ঠিকমতো না হওয়ায় রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পুনরায় ছালাত আদায় করার জন্য বলেছিলেন (ছহীহ বুখারী, হা/৭৫৭)। ২. ধীরস্থিরভাবে তেলাওয়াত করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ‘আর কুরআন তিলাওয়াত করুন ধীরে ধীরে সুস্পষ্টভাবে’ (আল-মুযযাম্মিল, ৭৩/৪)। ৩. লম্বা সময় রুকূ-সিজদা করতে হবে। আয়েশা রাযিয়াল্লাহু আনহা বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রামাযান ও রামাযানের বাইরে এগারো রাকআতের বেশি (কিয়ামুল লায়ল) ছালাত আদায় করতেন না। তিনি চার রাকআত ছালাত আদায় করতেন (এমনভাবে যে) তুমি এর সৌন্দর্য ও দৈর্ঘ্য নিয়ে আর জিজ্ঞাসা করো না! এরপর তিনি (আরও) চার রাকআত ছালাত আদায় করতেন (এমনভাবে যে) এর সৌন্দর্য ও দৈর্ঘ্য নিয়ে আর জিজ্ঞাসা করো না! এরপর তিনি তিন রাকআত ছালাত আদায় করতেন (ছহীহ বুখারী, হা/১১৪৭)। এ সমস্ত হাদীছ প্রমাণ করে যে, যেখানে ধীরস্থিরভাবে ছালাত হবে সেখানেই ছালাত আদায় করা উচিত।
প্রশ্নকারী : মকবুল ইসলাম
জামালপুর।
