কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৭): আমাদের এলাকায় ধান কাটার পর জমির নাড়ায় সবাই গরু-ছাগল চরায়, মালিকও কিছু বলেন না। তাহলে মালিকের অনুমতি ছাড়া নাড়া/খড় কেটে আনা কি জায়েয?

উত্তর: যদি কোনো এলাকায় প্রচলিত রীতি এমন হয় যে, জমির মালিকেরা সাধারণভাবে ধান কাটার পর অবশিষ্ট নাড়া গরু-ছাগল চরানোর জন্য ছেড়ে দেন এবং মানুষকে তা কেটে নিয়ে যাওয়ার অনুমতি হিসেবে গণ্য করেন, তাহলে প্রচলিত রীতিতে মালিককে না বলেই উক্ত নাড়া কেটে নেওয়া জায়েয। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘মুসলিমগণ তিনটি বিষয়ে অংশীদার—ঘাস, পানি ও আগুনে’ (আবূ দাঊদ, হা/৩৪৭৭)। তবে জমির মালিক যদি নাড়া/খড় নেওয়ার ব্যাপারে আপত্তি করেন অথবা স্থানীয় রীতিতে তা অনুমোদিত না হয়, তাহলে মালিকের অনুমতি ব্যতীত তা নেওয়া জায়েয হবে না। কেননা মানুষের সম্পদ তার সন্তুষ্টি ব্যতীত গ্রহণ করা বৈধ নয়।

প্রশ্নকারী : আসাদুজ্জামান

চিরিরবন্দর, দিনাজপুর।

Magazine